ঢাকাFriday , 18 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী

Mahamudul Hasan Babu
September 18, 2026 1:31 pm
Link Copied!

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রশিদ প্যাদা। অসুস্থতার কারণে পরিবারটিতে দেখা দিয়েছে আর্থিক সংকট। ঘরে প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী না থাকার খবর পেয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনের সদস্যরা রশিদ প্যাদার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেন। এ সময় অসুস্থ রশিদ প্যাদার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

বাজারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, অতিথি মোঃ সিফাত মৃধা, সুমন এবং সংগঠনের সদস্য সিফাত।

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই স্বপ্নছোঁয়ার অন্যতম উদ্দেশ্য। কোনো মানুষ যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তার অভাবে কষ্ট না পান—সেই লক্ষ্যেই সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”

স্থানীয়রা জানান, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের এমন মানবিক উদ্যোগে এলাকার মানুষের মধ্যে সংগঠনটির প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও আমতলী উপজেলার অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন তারা। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।