ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক!

Mahamudul Hasan Babu
September 19, 2026 1:51 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুরের আমলসার বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে একটি দোকান ঘর থেকে ১১ জুয়ারীকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সামগ্রী ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানা গেছে ।

পুলিশ জানায়, আমলসার গ্রামে একটি দোকানে দীর্ঘদিন ধরে জোয়ার আসর বসায় একটি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জুয়ার খেলার সংশ্লিষ্টতার সাথে জড়িত অপরাধে তাদের আটক করা হয়। এ সময় ঘটনার মুলহতা মোকাদ্দেস ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে দোকান ঘর থেকে থেকে জুয়া খেলার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো, আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩), মো. বাহারুল ইসলাম (৪৮), কোদলা গ্রামের মো. শাহজাহান মোল্লা (৫০), বিলনাজুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে। আগে জুয়া মামলা ক্ষেত্রে জামিন যোগ্য ছিল বর্তমান জুয়া মামলায় জামিন যোগ্য নয়।

তিনি আরো বলেন, আমলসার গ্রামে দীর্ঘদিন ধরে একটি চক্র রাজ্যের অন্ধকারে ঝোপ ঝাড়ে ও গ্রামের পাশে থাকা বিভিন্ন নির্ঝর জায়গায় রাতের অন্ধকারের ছোট আলো জ্বালিয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রাতে এ গ্রামে অভিযান পরিচালনা করে এগারো জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।