ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

Mahamudul Hasan Babu
September 19, 2026 4:28 pm
Link Copied!

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে ও প্রবাসী জহিরুল ইসলামের অর্থায়নে পাঁচ শতাধিক অসহায় মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা।
শনিবার ( ১৯ সেপ্টেম্বার) সকাল ৯ টায় বদরপাশা ইউনিয়ন পাঠানকান্দি গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে এ চিকিৎসা সেবার উদ্বোধন করেন জামায়াতের রাজৈর উপজেলা আমীর সহকারী অধ্যাপক আলী আহমেদ আকন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের সভাপতি মতিউর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আমির আলী আহমেদ আকন বলেছেন, আমাদের দেশের প্রতি বাড়িতে যেমন বিদ্যুৎ পৌছে গিয়েছে ঠিক তেমন চিকিৎসা সেবা প্রতি বাড়িতে পৌঁছে দিতে হবে সে লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামি কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে মানুষের দোরগোড়ায় আমরা চিকিৎসা সেবা পৌঁছে দিবো বিনামূল্যে।
বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার নজরুল ইসলাম, রাজৈর উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি ফাইজুর রহমান মামুন ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এস এম ফেরদৌস হোসাইন। ঢাকা মেডিকেল কলেজ ও বারডেম থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণ বদরপাশা ও ইশিবপুর এলাকার মানুষদের সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন । এলাকার প্রায় পাঁচ শতাধিক রুগী এই ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা নেন । জামায়াতের উদ্যোগে এই মহতি সেবায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন ।