আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘মাদক দ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ্য সবল জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে গাংনীর ৪নং বামন্দী ইউনিয়নে ১ম কমিউনিটি পুলিশের উদ্যোগে গাংনী থানা পুলিশের আয়োজনে অনূর্ধ্ব ২০ বছর বয়সের যুব সমাজের খেলোয়াড়দের নিয়ে কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে|
কাবাডি চ্যাম্পিয়নশীপ-এ বামন্দী ইউনিয়নের ৩ টি দল যথাঃ কমলা, লাল এবং সবুজ দল অংশগ্রহন করে| খেলায় প্রতিপক্ষ দলকে সহজেই অর্থ্যাৎ বিশাল পয়েন্টের ব্যবধানে কমলা দল বিজয় লাভ করে| দুটি খেলায় ৪ টি লোনা পয়েন্টসহ কমলা দল ৩৮-১২ এবং ২য় খেলায় ২৯-০৪ পয়েন্ট লাভ করে সবুজ ও লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করে| | অপরদিকে কোন লোনা পয়েন্ট না পেয়ে ১২ পয়েন্ট নিয়ে সবুজ দল রানার্স আপ হয়| ইউনিয়নের বামন্দী স্কুল এন্ড কলেজ ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়|
আজ শনিবার (১৯ সেপ্টে¤^র ) বিকেল সাড়ে ৪ টার সময় বামন্দী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন মেহেরপুর পুলিশ সুপারের বিশেষ প্রতিনিধি এডিশনাল পুলিশ সুপার জামিনুুর রহমান| প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিশোর ও যুব সমাজ বর্তমানে মাদকাসক্ত ও বিপদগামী হয়ে পড়েছে| এই কিশোর সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার সাথে সম্পৃক্ত করতেই উদ্যোগ করা হয়েছে|
বামন্দী &ইউনিয়নের সার্বিক সহযোগিতায় কাবাডি চ্যাম্পিয়নশীপে সভাপতিত্ব করেন, গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী|
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাস, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, বামন্দী &ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, ধানখোলা ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, উপজেলা ¯ে^চ্ছাসেবকদলের আহবায়ক হারুণর রশীদ বাচ্চু, বামন্দী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুল আলম ¯^পন ,নিমতলা কলেজের সহকারী অধ্যাপক বশির আহম্মেদ ডাবলুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ |
ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান| সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন, বাফুফের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারী আব্দুল মাবুদ, মাহবুবুর রহমান| খেলা পরিচালনায় সহযোগী হিসেবে সাইফুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন| স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রবীণ ক্রীড়াবিদ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম|
খেলা শেষে গাংনী থানা পুলিশের সৌজন্যে শ্রেষ্ঠ খেলোয়াড়কে পুরস্কার উপহার দেয়া হয়|
খেলার ধারাভাষ্যে ছিলেন, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রীড়া সংগঠক সুলেরী আলভী|
দুটি শক্তিশালী দলের খেলা উপভোগ করতে অসংখ্য পুরুষের পাশাপাশি মহিলা ও কোমলমতি শিশুসহ নানা বয়সের দর্শকরাও উপস্থিত ছিলেন|
