ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি তোফাজ, সাধারণ সম্পাদক রাশেদুল

Mahamudul Hasan Babu
September 19, 2026 4:31 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সমিতির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

‎নবগঠিত কমিটিতে মো. তোফাজ রানা সভাপতি, রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক এবং রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

‎সমিতির সদস্যদের সম্মতিক্রমে গঠিত নতুন এ কমিটির মাধ্যমে দলিল লেখকদের পেশাগত বিভিন্ন বিষয়, সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে বলে দলিল লেখকরা জানিয়েছেন।

‎ দলিল লেখকরা জানান, দলিল লেখকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত করাই নবগঠিত কমিটির অন্যতম লক্ষ্য।

‎উল্লেখ্য, গাংনী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফাcকর আলীর মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় নতুন করে এ কমিটি গঠন করা হয়েছে।