ঢাকাSunday , 20 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
September 20, 2026 1:17 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা : প্রতিনিধিমাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা ২০ সেপ্টেম্বর রবিবার সকালে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্বে
জেলার সকল বিভাগের কর্মকর্তা সভায় উপস্থিত থেকে সংশ্লিষ্ঠ বিভাগের সমস্যা সম্ভাবনা উপস্থাপন করেন। সভায় মাগুরা জেলা চেম্বারের সভাপতি আখতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, পুলিশ সুপারের প্রতিনিধি, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ কায়সার হামিদ, মাগুরা বারের সাধারণ সম্পাদক এড,শাহেদ হাসান টগর, ভারপ্রাপ্ত উপ পরিচালক নারী ও শিশু অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী ওজোপাডিকোসহ চার উপজেলা নির্বাহী কর্মকর্তাও জেলার সকল অধিদপ্তরের কর্কর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার উন্নয়ন কর্মকান্ড ব্যাপক ভাবে পর্যালোচনা করা হয়। সমস্যা সমাধানে জেলা প্রশাসক কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধান মন্ত্রী কতৃক ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নেয়া পরিছন্নতা কর্মসুচি বাস্তবায়নে যথাযথভাবে কাজ করার আহবান জানান। পরে জেলা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির ও মাগুরা জেলা দ্রব্যমূল্য নিযন্ত্রণে্রন, বাজারদর মনিটরিং সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়।