মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শহিদুল আলম লিটন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। রবিবার(২০ শে সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথ খালি ৬ নং ওয়ার্ডের সাউথখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের-সভাপতি ও সাধারণ সম্পাদক
বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এ সময় শহিদুল আলম লিটন বলেন, আমার বাবা মরহুম শায়সের আলী হাওলাদার দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে ছিলেন। পরবর্তীতে বিএনপি থেকে যারাই এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে তারা সবাই শায়সের আলী হাওলাদার এর শুভাকাঙ্ক্ষীদের ভোটে নির্বাচিত হলেও নির্বাচনের পরে তারা তা ভুলে গেছে। কিন্তু সেই সুযোগ আর নয়। মরহুম শায়সের আলী হাওলাদার সন্তান হিসেবে বিগত দিনগুলোতে আপনাদের পাশে ছিলাম আর ভবিষ্যতেও থাকব।
উল্লেখ্য, শহিদুল আলম লিটন সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম শায়সের আলী হাওলাদারের সুযোগ্য সন্তান এবং সাউথখালী ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি। উক্ত সভায় সভাপতিত্ব করেন
৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবু হানিফ ফকির।
