ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
September 21, 2026 1:48 pm
Link Copied!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:  রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার নুরুল ইসলাম উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাঁপাবাড়ী-গুর্জিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিশুটির মা গুর্জিপাড়া বাজারে কাজ শেষে বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি ইউক্যালিপটাস বাগানে অভিযুক্ত নুরুল ইসলামকে দেখতে পান তিনি।
পরে বাড়িতে ফিরে শয়নকক্ষের দরজা বন্ধ অবস্থায় শিশুটিকে দেখতে পান তার মা। দরজা খুলে দিলে শিশুটি কান্নাকাটি শুরু করে। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা জানায়।
এরপর স্থানীয়দের সহায়তায় নুরুল ইসলামকে আটক করে পুলিশে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় শিশুটির মা বিলকিস বেগম বাদী হয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করেন। মামলাটি পীরগঞ্জ থানার মামলা নম্বর ৩৩।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, ‘অভিযোগের ভিত্তিতে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।’