ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার পানিসারাকে আধুনিক ও মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান লাল্টু

Mahamudul Hasan Babu
September 21, 2026 2:08 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ৫নং পানিসারা ইউনিয়নকে আধুনিক, উন্নয়নশীল, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান লাল্টু। তাঁর নির্বাচনী প্রচারে রাস্তা-ঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, কৃষি ও জীবিকা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্নীতি-অনিয়মমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারপত্রে মিজানুর রহমান লাল্টুর পক্ষ থেকে বলা হয়েছে, ইউনিয়নের প্রতিটি গ্রামের চলাচলের উপযোগী রাস্তা ও সেতু নির্মাণ ও সংস্কার, নিরাপদ পানির ব্যবস্থা, আধুনিক স্যানিটেশন, কৃষকদের সহায়তা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, মাদ্রাসা ও বিদ্যালয়ের সুবিধা বৃদ্ধি, যুবকদের দক্ষতা উন্নয়ন, নিয়মিত স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে তাঁর প্রচারে।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান লাল্টু বলেন, পানিসারা ইউনিয়নকে শুধু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। মানুষের প্রয়োজনকে সামনে রেখে একটি পরিকল্পিত ও বাস্তবভিত্তিক উন্নয়ন কার্যক্রম গড়ে তুলতে চাই। রাস্তা-ঘাট, পানি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ জনগণের প্রতিষ্ঠান। তাই জনগণের সঙ্গে সমন্বয় করে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পরিষদ পরিচালনা করতে চাই। পানিসারাকে একটি শান্তিময়, উন্নত ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, পানিসারা ইউনিয়নের মানুষের প্রধান চাহিদার মধ্যে রয়েছে ভালো রাস্তা, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান। যিনি চেয়ারম্যান হবেন, তাঁর কাছে আমরা প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তব উন্নয়ন দেখতে চাই। গ্রামের সাধারণ মানুষের কথা শুনে কাজ করলে ইউনিয়নের অনেক সমস্যাই সমাধান করা সম্ভব।
সাবিনা বেগম বলেন, ইউনিয়ন পরিষদের সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটি গুরুত্বপূর্ণ। পাশাপাশি কৃষক ও তরুণদের জন্য সুযোগ তৈরি করা দরকার। জনপ্রতিনিধি যদি মানুষের পাশে থাকেন এবং পরিষ্কারভাবে কাজ করেন, তাহলে পানিসারার উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যেতে পারে।
স্থানীয় পর্যায় থেকে আরেকটি প্রত্যাশা উঠে এসেছে যে, দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণ, নাগরিক সেবা সহজীকরণ এবং ইউনিয়নের প্রত্যন্ত এলাকার উন্নয়নকে সমান গুরুত্ব দেওয়া। তাঁদের মতে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নির্বাচনের পরও জনপ্রতিনিধির জনগণের কাছে জবাবদিহি থাকা প্রয়োজন।
উল্লেখ্য, সেবা, সততা ও উন্নয়নের পথে সবসময় আপনার পাশে এই প্রত্যয়কে সামনে রেখে মিজানুর রহমান লাল্টু পানিসারা ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন।