ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে “শুদ্ধ বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
September 21, 2026 2:15 pm
Link Copied!

রাহাত শরীফ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে “শুদ্ধ বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ছায়ানীড় সংগঠনের পরিচালনায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রভাষক অনিক রহমান বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়নাল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মো. তারিকুল ইসলাম খান তারেক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও সংগঠক বেগম রোকেয়া ইসলাম, ভাষা গবেষণা বিভাগের কো-অর্ডিনেটর তাহমিনা আক্তার আশা, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান এবং শিক্ষক ও লেখক আখি খন্দকার। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা বানান ও সঠিক উচ্চারণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বাংলা ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি এবং দৈনন্দিন জীবনে শুদ্ধ ভাষা ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীরা ছড়া, কবিতা, গান ও আবৃত্তি পরিবেশন করে।

অনুষ্ঠানে প্রকৌশলী মো. আতিকুর রহমানের উদ্যোগে বিদ্যালয়ে একটি “মুক্ত পাঠাগার” স্থাপন করা হয়। পাঠাগারটি শিক্ষার্থীদের বই পড়া, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলা ভাষার শুদ্ধ বানান ও উচ্চারণ চর্চা শুধু শিক্ষাজীবনেই নয়, ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া এবং শুদ্ধ ভাষা চর্চার মাধ্যমে বাংলা ভাষার সৌন্দর্য ও ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান তারা।