ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

Mahamudul Hasan Babu
September 21, 2026 4:21 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং নাশকতা মূলক কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (২০সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সাবেক সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাফিদা সাফিজ বিনতির নির্দেশনায় কর্মসূচিটি পরিচালিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান।

​সন্ধ্যায় দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি থানা মোড় বটতলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবলু সর্দার,কোষাধ্যক্ষ প্রিন্স আলম,সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলীনূর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা অভিযোগ করে বলেন,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ জামালপুরসহ সারাদেশে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশজুড়ে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তারা সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন করছে।” দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনতিবিলম্বে এসব নাশকতাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জোর দাবি জানান বক্তারা।

​কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুজ্জামান লুলু,শাহজাহান মিয়া, রহিমুজ্জামান রোকনসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।