আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘মাদক দ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ্য সবল জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে গাংনীর ৫নং মটমুড়া ইউনিয়নে ১ম কমিউনিটি পুলিশের উদ্যোগে গাংনী থানা পুলিশের আয়োজনে অনূর্ধ্ব ২০ বছর বয়সের যুব সমাজের খেলোয়াড়দের নিয়ে কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে|
কাবাডি চ্যাম্পিয়নশীপ-এ মটমুড়া ইউনিয়নের ২ টি দল যথাঃ লাল এবং সবুজ দল অংশগ্রহন করে| খেলায় প্রতিপক্ষ দলকে সহজেই অর্থ্যাৎ বিশাল পয়েন্টের ব্যবধানে লাল দল বিজয় লাভ করে| খেলায় ৩ টি লোনা পয়েন্টসহ লাল দল ৫১-২৬ পয়েন্ট লাভ করে সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করে| ইউনিয়নের বাওট মাধ্যমিক ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়|
আজ সোমবার (২১ সেপ্টে¤^র ) বিকেল সাড়ে ৪ টার সময় বাওট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলার শুভ উদ্বোধন করেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী|
ওসি তার বক্তব্যে বলেন, কিশোর ও যুব সমাজ বর্তমানে মাদকাসক্ত ও বিপদগামী হয়ে পড়েছে| এই কিশোর সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার সাথে সম্পৃক্ত করতেই উদ্যোগ করা হয়েছে| ওসি আরও বলেন,কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা| এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা| খেলা ধূলা তরুণদেও শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |কমিউনিটি পলিশের মাধ্যমে পুলিশ ও জনগনেল মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বৃদ্ধি করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এ ধরণের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে| পলিশের আইজিপি এর নির্দেশনায় আয়োজিত এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি ক্রীড়া আয়োজন নয়, বরং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের খুঁজি বের করা এবং ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ |
মটমুড়া &ইউনিয়নের সার্বিক সহযোগিতায় কাবাডি চ্যাম্পিয়নশীপে সভাপতিত্ব করেন, গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী|
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মটমুড়া &ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়েজউদ্দীন,কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রবিউল ইসলাম, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শরিফুল ইসলাম মাষ্টার, গাংনী উপজেলা যুব দলের সেক্রেটারী জাহিদুল ইসলাম, মটমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হোগলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মটমুড়া ইউপির সচিব আব্দুল রহমান, মটমুড়া ইউপির মে¤^র জাহা&গীর আলম, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ |
ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান| সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন, মাহবুবুর রহমান, মনিরুল ইসলাম| খেলা পরিচালনায় সহযোগী হিসেবে আহসান হাবীব উপস্থিত ছিলেন| স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রবীণ ক্রীড়াবিদ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম|
খেলা শেষে গাংনী থানা পুলিশের সৌজন্যে শ্রেষ্ঠ খেলোয়াড় তানভীরকে পুরস্কার উপহার দেয়া হয়|
খেলার ধারাভাষ্যে ছিলেন, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, পুলিশ সদস্য আসাদুল হক|
দুটি দলের খেলা উপভোগ করতে অসংখ্য পুরুষের পাশাপাশি মহিলা ও কোমলমতি শিশুসহ নানা বয়সের দর্শকরাও উপস্থিত ছিলেন|
