ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, হাসুয়া মোবাইল-টাকা উদ্ধার

Mahamudul Hasan Babu
September 21, 2026 5:00 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর সড়কে গণছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ১৩২০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা সোমবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় শিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল।

এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর সড়কের ইসলামের ভিটা নামক স্থানে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের হয়।

রাণীনগর থানার (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ৯টা দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামক স্থানে ছিনতাইকারীরা মোটরসাইকেল আটকে একে একে অন্তত ৮জনকে মারধর করে ৮টি মোবাইল এবং ২০ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের মারধরে এ সময় বেশ কয়েকজন পথচারী আহত হয়। এ ঘটনায় উপজেলার বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসনের ছেলে সুজন হোসেন বাদী হয়ে ওই রাতেই থানায় মামলা দায়ের করেন।

ওসি জানান, মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধায় বগুড়ার সান্তাহার চা বাগান কলোনি এলাকার অভিযান চালিয়ে আফসার আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলাল (৩৮) কে গ্রেফতার করা হয়। এরপর ওই রাতেই রাণীনগর উপজেলার হাতিরপুল এলাকা থেকে ভুতরাজাপুর গ্রামের শহিদুল মন্ডলের ছেলে নাহিদ হাসান (২২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের তথ্যমতে- ছিনতাই হওয়া এলাকার জঙ্গল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন এবং ১৩২০ টাকা এবং ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে সোমবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় শিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনার সাথে জরিত অন্যদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।