ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিশোধের আগুনে সংসার ভাঙার চেষ্টা, গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ: জামালপুরে দুই আসামির যাবজ্জীবন

Mahamudul Hasan Babu
September 24, 2026 10:06 am
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ বিয়েতে রাজি না হওয়ায় পুষে রাখা আক্রোশ থেকে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে জামালপুরে আল-আমীন (৩৮) ও সাইদুর রহমান (৪১) নামের দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত আল-আমীনকে ৩ লাখ টাকা এবং তার সহযোগী সাইদুরকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়,জরিমানার এই সম্পূর্ণ টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবেন ভুক্তভোগী নারী।

​বুধবার (২৩সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই সাজা ঘোষণা করেন।

​দণ্ডপ্রাপ্ত আল-আমীন জামালপুর পৌরসভার বানিয়াবাজার এলাকার আব্দুল আজিজের ছেলে এবং সাইদুর রহমান বারুয়ামারী গ্রামের আশরাফ আলীর ছেলে।

​মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান,ভুক্তভোগী নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হয়েছিলেন আল-আমীন। পরবর্তীতে অন্য জায়গায় ওই নারীর বিয়ে হয়ে যায় এবং সেখানে তিনি এক কন্যাসন্তানের জননী হন। তবে বিয়ে না পেয়ে ক্ষোভে অন্ধ আল-আমীন নানা চক্রান্তে গৃহবধূর সংসার ভাঙার অপচেষ্টা চালিয়ে আসছিলেন।

২০১৩ সালের ২৩ নভেম্বর সকালে ওই নারী সন্তানসহ বাবার বাড়ি বেড়াতে এলে আল-আমীন তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ জঘন্য অপরাধে তাকে প্রত্যক্ষভাবে সহায়তা করেন সাইদুর রহমান।

​ঘটনার পাঁচ দিন পর,২০১৩ সালের ২৮ নভেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় এ ঐতিহাসিক রায় প্রদান করেন।