ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে কমিউনিটি পুলিশের আয়োজনে কাজীপুর ইউপিতে কাবাডি চ্যাম্পিয়নশীপ -২০২৬ অনুষ্ঠিত 

Mahamudul Hasan Babu
September 24, 2026 3:48 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউপিতে কাবাডি চ্যাম্পিয়নশীপ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে| ‘মাদক দ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ্য সবল জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে গাংনীর কাজীপুর ইউনিয়নে ১ম কমিউনিটি পুলিশের উদ্যোগে গাংনী থানা পুলিশের আয়োজনে অনূর্ধ্ব ২০ বছর বয়সের তরুণ-যুব সমাজের খেলোয়াড়দের নিয়ে কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে|
কাবাডি চ্যাম্পিয়নশীপ-এ কাজীপুর ইউনিয়নের ২ টি দল যথাঃ লাল (সাহেবনগর) এবং নীল দল (হাড়াভাঙ্গা) অংশগ্রহন করে| খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রতিপক্ষ দলকে ৩৬-৩০ পয়েন্টের ব্যবধানে নীল দল (সাহেবনগর) বিজয় লাভ করে| খেলায় দুটি দলই ২ টি করে লোনা পয়েন্টসহ নীল দল ৩৬-৩০ পয়েন্টে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করে|
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টে¤^র ) বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার হাড়াভাঙ্গা মাদ্রাসা ফুটবল মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলার শুভ উদ্বোধন করেন উপজেলার কাজীপুর ইউপির চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন|
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, কিশোর ও যুব সমাজ বর্তমানে মাদকাসক্ত ও বিপদগামী হয়ে পড়েছে| এই কিশোর সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার সাথে সম্পৃক্ত করতেই উদ্যোগ করা হয়েছে| ওসি আরও বলেন,কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা| এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা| খেলা ধূলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |
কাজীপুর &ইউনিয়নের সার্বিক সহযোগিতায় কাবাডি চ্যাম্পিয়নশীপে সভাপতিত্ব করেন, উপজেলার কাজীপুর ইউপির চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন|
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিয়ার রহমান মোল্লা, গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহাবউদ্দীন ,কাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাবউদ্দীন মাষ্টার , করমদি ডিগ্রী কলেজের প্রভাষক কামাল হোসেন,সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, কেএনএসএইচ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কেতাব আলী বিএসসি, বিএনপি নেতা ইকবাল হোসেন, কাজীপুর মে¤^র শাহীন , আজিজুল হক বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ |
ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী ও মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল মাবুদ| সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন, মাহবুবুর রহমান |
স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রীড়াসংগঠক সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম|
খেলার ধারাভাষ্যে ছিলেন, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রীড়া সংগঠক সুলেরী আলভী |
খেলা উপভোগ করতে অসংখ্য পুরুষের পাশাপাশি মহিলা ও কোমলমতি শিশুসহ নানা বয়সের দর্শকরাও উপস্থিত ছিলেন|