ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় পথচারী নিহত

Mahamudul Hasan Babu
September 25, 2026 3:55 pm
Link Copied!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি ওভারপাস থেকে প্রায় ৩০০ গজ উত্তরে বিসমিল্লাহ পেট্রোল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগাহ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সন্ধ্যায় মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে ওই ব্যক্তি অবস্থান করছিলেন। এ সময় একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

বড়দরগাহ হাইওয়ে থানার ইন্সপেক্টর মোয়াজ্জেম উদ্দিন বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পীরগঞ্জ থানা ও আশপাশের এলাকায় সংবাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি সিআইডির ফরেনসিক শাখাকেও জানানো হয়েছে।