ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে কমিউনিটি পুলিশ আন্তঃ &ইউনিয়ন কাবাডি চ্যাম্পিয়নশীপ -২০২৬ অনুষ্ঠিত সাহারবাটি ও ষোলটাকা ইউপি দল ফাইনালে

Mahamudul Hasan Babu
September 26, 2026 3:39 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা পর্যায়ে আন্তঃ &ইউনিয়ন কাবাডি চ্যাম্পিয়নশীপ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে| ‘মাদক দ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ্য সবল জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে গাংনীতে ১ম কমিউনিটি পুলিশের উদ্যোগে গাংনী থানা পুলিশের আয়োজনে অনূর্ধ্ব ২০ বছর বয়সের তরুণ-যুব সমাজের খেলোয়াড়দের নিয়ে কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে|
কাবাডি চ্যাম্পিয়নশীপ- উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাদলসহ মোট ১০ টি দল যথাঃ কাথুলী, তেঁতুলবাড়ীয়া ,কাজীপুর, মটমুড়া, ষোলটাকা, সাহারবাটি, ধানখোলা, রাইপুর ও গাংনী পৌরসভা দল অংশগ্রহন করে| ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর উপস্থিতিতে লটারীর মাধ্যমে ফিকচার করা হয়|
খেলায় বামন্দী ইউনিয়ন দল অনুপস্থিত থাকায় আয়োজক কমিটির সিদ্ধান্তে ওয়াকওভার দিয়ে কাথুলী দলকে বিজয়ী ঘোষনা করা হয়|
খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে সাহারবাটি দল প্রতিপক্ষ পৌরসভা দলকে ৪৯-২৭ পয়েন্ট ও ৪ টি লোনা পয়েেেন্টর ব্যবধানে হারিয়ে এবং ষোলটাকা দল কাথূলী দলকে ৪১-২২ পয়েন্ট ও ৩ টি লোনা পয়েন্টের ব্যবধানে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে|
আজ শনিবার (২৬ সেপ্টে¤^র ) সকাল ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কাবাডি খেলার শুভ উদ্বোধন করেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী|
ওসি তার বক্তব্যে বলেন, কিশোর ও যুব সমাজ বর্তমানে মাদকাসক্ত ও বিপদগামী হয়ে পড়েছে| এই কিশোর সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার সাথে সম্পৃক্ত করতেই উদ্যোগ করা হয়েছে| ওসি আরও বলেন,কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা| এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা| খেলা ধূলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |
গাংনী উপজেলা প্রশাসন ও পৌরসভার সার্বিক সহযোগিতায় কাবাডি চ্যাম্পিয়নশীপে সভাপতিত্ব করেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী|
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানখোলা ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু, মটমুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আয়েজউদ্দীন, তেঁতুলবাড়ীয়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মহিবুল ইসলাম, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান, মনিরুল ইসলাম,গাংনী থানার এস আই আব্দুল গাফ&ফার,জহুরুল ইসলাম, নাজমুল ইসলাম, গাংনী পৌর বিএনপির জাসাসের সভাপতি, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ |
ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান, মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল মাবুদ| সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন, মাহবুবুর রহমান , টুটুল ,আহসান হাবীব ও জাফর ইকবাল|
স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রীড়াসংগঠক সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম|
খেলার ধারাভাষ্যে ছিলেন, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রীড়া সংগঠক সুলেরী আলভী |
খেলা উপভোগ করতে অসংখ্য পুরুষের পাশাপাশি মহিলা ও কোমলমতি শিশুসহ নানা বয়সের ক্রীড়াপ্রেমী দর্শকরাও উপস্থিত ছিলেন|