ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন থেকে ৪ জেলে অপহরণ…জেলেদের মাঝে বনদস্যু আতংক

Mahamudul Hasan Babu
September 26, 2026 3:37 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যু মজনু বাহিনী জেলে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করেছে। শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের
কালামিয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটেছে বলে বনবিভাগ ও জেলে মহাজন সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান, বনদস্যু মজনু বাহিনী শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাগর সংলগ্ন সুন্দরবনের নারিকেলবাড়ীয়া ও কালামেয়া
এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা করে ৩ জেলেকে তুলে নিয়ে যায়।
অপহৃত জেলেরা হচ্ছে, রিপন (২৬) ফরিদ (৩০) অপর জেলের নাম জানা যায়নি। এদের বাড়ী কয়রা ও শরণখোলা এলাকায়। অপর ঘটনায়, একই রাতে মজনু বাহিনী সুন্দরবনের আমবাড়ীয়া এলাকা থেকে একটি নৌকা ৫ টি মোবাইল ফোন ও জেলেদের খাদ্য সামগ্রী সহ রিপন (২৮) নামে এক জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। অপহৃত এই জেলের বাড়ী রামপালের পেড়িখালী গ্রামে বলে জেলের মহাজন মোংলার মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন লিটন গাজী মোবাইল ফোনে জানিয়েছেন। জেলে মহাজন লিটন গাজী বলেন, সর্বমোট ৪ জন
জেলেকে একসাথে অপহরণের ঘটনায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ
দাবি করেছেন এই জেলে মহাজন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল
ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় মোবাইল ফোনে জানান, পৃথক দুটি স্থান থেকে চার জেলে অপহরনের কথা তারা জানতে পেরেছেন। এ ঘটনায় বনরক্ষীদের টহল জোড়দার করা হয়েছে। এবং বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।