ঢাকাSaturday , 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে আইসক্রিম কারখানায় ভ্রাম্যমান আদালত॥ ৭৫ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
November 14, 2026 1:43 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে নকল আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের সোডাপীর বাজারে অবস্থিত পাইলট আইসক্রিম কারখানায় ওই অভিযান চালিয়ে  জরিমানা করা হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এ সময় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তাফাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সাথে ছিলেন। উল্লেখ্য, নকল আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান চালিয়ে তেতুল আইসক্রিম ,ষ্টবেরী আইসক্রিম,কিরনমালা ও বিভিন্ন নামীদামী কোম্পানীর চটকদার মোড়কসহ ২ হাজার আইসক্রিম ও আইসক্রিম তৈরীর মালামাল ধ্বংস করা হয়।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরে নখারপাড়া গ্রামের জনৈক  আশরাফুল আলম এসব নকল আইসক্রিম তৈরী ওবাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ঝটিকা অভিযান চালিয়ে আইসক্রিম তৈরীর মালামাল ধ্বংস ও ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


—