ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে কার্যক্রম নি’ষি’দ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
November 22, 2026 5:08 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে কার্যক্রম নি’ষি’দ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মধ্যপাড়া মৃত পিয়ার উদ্দীনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) ও শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)।

তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের কর্মী।

শনিবার দিবাগত মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটিদল কাজীপুর গ্রামের মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাজীপুর মধ্যপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গাংনী থানার ওসি মােহাদ্দিদ মাের্শেদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,রাজনৈতিক মামলার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।