ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে অভিযান চালিয়ে  ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

Mahamudul Hasan Babu
November 22, 2026 5:08 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২২ নভেম্বর) ভোরে রংমহল সীমান্তের রংমহল মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে ৪৭ বিজিবি।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রংমহল মাঠ এলাকায় একটি চৌকস টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা।

উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।