ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে নকল সার ও কীটনাশক তৈরী কারখানা গুদামে অভিযানে সীলগালা॥ দেড় মাসেও আসামী অধরা!

Mahamudul Hasan Babu
November 23, 2026 6:17 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ পীরগঞ্জ ও সাদুল্লাপুর থানা প্রশাসনের যৌথ অভিযানে সাদুল্লাপুর সীমানায় বন্ধ ইটভাটায় নকল সার,কীটনাশক তৈরির কারখানার সন্ধান মিললেও গত এক মাসে মুল আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
গত ১০ অক্টোবর শনিবার পীরগঞ্জ থানা পুলিশ ও কৃষি কর্মকর্তা সকাল ১১টায় কালসারডারা বাজারে মাইদুল ইসলাম বাবুর নকল সার তৈরীর কাঁচামাল ১১২৬ বস্তা সারের উপকরণ উদ্ধার করে গোডাউন সীলগালা করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও পীরগঞ্জ থানা। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজাহান আলী বাদী হয়ে মাইদুল ইসলাম বাবু ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ১১ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর দেড় মাস অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে আসামীকে গ্রেফতারের কোন তৎপরতা দেখা যাচ্ছে না। অভিযোগ রয়েছে,বিপুল অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।

পীরগঞ্জ উপজেলার কালসারডারা বাজারের, মাদক ব্যবসায়ী ও নকল সার,কীটনাশক প্রস্তুতকারী ব্যবসায়ী মাইদুল ইসলাম বাবুর পরিচালনায় গাইবান্ধার সাদুল্লাপুরের আলী নগর বাদুরপুর নামক স্থানে পরিত্যক্ত  ইটভাটাটি ভাড়া নিয়ে অনুমোদনহীনভাবে নকল সার, কীটনাশক, ম্যানকোজেব, কার্বেনডাজিম ও কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক, গ্লাইফোসেট বা প্যারাকুয়াট গ্রুপের আগাছানাশক এবং ক্লোরপাইরিফস, ইমিডাক্লোপ্রিড ও সাইপারমেথ্রিন, গ্রুপের বালাইনাশকের প্যাকেট সহ ৩ জিআর প্যাকেট ছত্রাকনাশক  তৈরি ও বাজারজাত করা হচ্ছিল।
এ ছাড়াও রংপুর পীরগঞ্জ উপজেলার কালসারডারা সংলগ্ন জায়গায় একটি চাতালে  বিভিন্ন ব্র্যান্ডের গো-খাদ্যে গমের ভুষির সঙ্গে ধানের ও কাঠের গুঁড়া মিশিয়ে ‘বসুন্ধরা’ ও ‘মণ্ডল’সহ বিভিন্ন  ব্র্যান্ডের নামে বিক্রি করে আসছে। জব্দ  করা পন্য গুলোর মধ্যে রয়েছে, কাঠের গুঁড়া, ইটের গুঁড়া, রাসায়নিক উপকরণ, চক পাউডার, রং, মোটা বালু, ফসফেট, পটাশ, সাদৃশ্য সার ফুরাডান, রং খালি প্যাকেট, পণ্য তৈরির যন্ত্রপাতি এবং দেশীয় ধারালো অস্ত্র, বই, লোগো ইত্যাদি।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর সাদুল্ল্যাহপুর থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত জানান, জব্দ করা পণ্য ও উপকরণের প্রকৃত অবস্থা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। ওই দিন সন্ধ্যায় শুরু হওয়া অভিযানে গাইবান্ধা জেলা প্রশাসনের এনডিসি, জেলা কৃষি অফিসের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা এবং থানা ও পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা অংশ নেন।


—