ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Mahamudul Hasan Babu
August 17, 2026 2:00 pm
Link Copied!

​মনোরঞ্জন চন্দ্র  রাণীনগর (নওগাঁ) উপজেলা সংবাদদাতা :নওগাঁর রাণীনগর উপজেলার ৪নং পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের উদ্যোগে সাম্প্রতিক প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার পারইল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম জাকির হোসেন,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল। এছাড়াও বিএনপির যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথি মো. রাকিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না সুশিক্ষা ও সততার সঙ্গে দেশ গড়ার কারিগর হতে হবে। ফলাফলের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে এক একজন আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানের সভাপতি ও পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করতেই আমাদের এই নিয়মিত আয়োজন। শিক্ষার প্রসারে ও তরুণদের উৎসাহিত করতে আগামীতেও এই ধরণের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।

​সংবর্ধনা পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থী জানায়, ইউনিয়ন পরিষদের এই স্বীকৃতি আমাদের ভবিষ্যতের উচ্চশিক্ষা ও স্বপ্নের পথে এগিয়ে যেতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

এমন চমৎকার উদ্যোগ নেওয়াই ইউপি চেয়ারম্যানসহ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরা।

অনুষ্ঠান শেষে পরিষদ চত্বরে একটি কমলা লেবু গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দরা।