আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) যশোর জেলা শাখার সভাপতি জনাব এ. এম জামাল উদ্দিন বিলু পিত্তথলিতে পাথরজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন বিসিডিএস ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিসিডিএস ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, যশোর জেলা শাখার সভাপতি এ. এম জামাল উদ্দিন বিলু পিত্তথলিতে পাথরজনিত সমস্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হচ্ছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করেন এটাই সকলের প্রত্যাশা। নেতৃবৃন্দ আরও জানান, অসুস্থতার কারণে এ. এম জামাল উদ্দিন বিলু বর্তমানে চিকিৎসাধীন থাকায় বিসিডিএস পরিবারের সদস্য, সহকর্মী, কেমিস্টস্-ড্রাগিস্টস্ ব্যবসায়ী এবং তার সকল শুভানুধ্যায়ীদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। তার সুস্থতার জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অসুস্থতা মানুষের জীবনের একটি কঠিন সময়। এ সময়ে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক দোয়া ও মানসিক সমর্থন একজন অসুস্থ মানুষের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তারা আশা প্রকাশ করেন, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান ও সবার দোয়ায় এ. এম জামাল উদ্দিন বিলু দ্রুত সুস্থ হয়ে কর্মজীবনে ফিরে আসবেন। দোয়া কামনাকারী নেতৃবৃন্দ হলেন বিসিডিএস ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মো. আবু মুছা মিন্টু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল মোমিন সুমন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সভাপতি জাহিদুল আলম, জিয়াউর রহমান, মোশারফ হোসেন, রুহুল আমিন শাহিন ও মোকলেছুর রহমান কেটি, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান পিয়াস, খলিলুর রহমান মাসুদ ও মিলন কুমার দে, সাংগঠনিক সম্পাদক দিলীপ ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী ও কামরুজ্জামান টিটো, কোষাধ্যক্ষ আলাউদ্দিন বিশ্বাস, সহ-কোষাধ্যক্ষ এবিএম বরকত আলী, দপ্তর সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক আতিয়ার রহমান এবং সদস্য দিপক দত্ত, গোলক পাল, আহসান হাবিব, নূর আলম সিদ্দিকী বাবুল, আহসান হাবিব সোহাগ, শামিম হোসেন ও সাজ্জাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিসিডিএস ঝিকরগাছা উপজেলা শাখার পক্ষ থেকে এ. এম জামাল উদ্দিন বিলুর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। একই সঙ্গে তিনি দ্রুত সুস্থ হয়ে পরিবারের সদস্য, সহকর্মী ও বিসিডিএস পরিবারের মাঝে ফিরে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।