ঢাকাSunday , 8 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালন অনুষ্ঠানে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি

Mahamudul Hasan Babu
March 8, 2026 1:33 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) : “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন, নারীর সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও সোচ্চার হতে হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। নিজেদের অধিকার আদায়ে নারীদের আগে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও আত্মপ্রত্যয়ী হতে হবে।
রবিবার (৮ মার্চ) সকাল ৯টার সময় উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক। অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্যের সহধর্মিণী নাসরিন আক্তার ফরিদ, থানার তদন্ত অফিসার মো. আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান, আরমিন জাহান, উপজেলা জামায়াতের তহমিনা খাতুন, রফিকুল ইসলাম, পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা রেশমা খাতুন ও রাবেয়া খাতুন এবং অদম্য নারী শারমিন জাহান সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি আঁখি আক্তার।