ঢাকাSaturday , 11 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে পর্নোগ্রাফি আইনে মামলায় কিশোর- কিশোরী গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
April 11, 2026 1:05 pm
Link Copied!

বাদশা আলম, বগুড়া -বগুড়ার শেরপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে গোপনে এক ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ। পরে ওই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে ঐ ছাত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় দুজনকে। গ্রেফতারকৃত দুইজনই কিশোর- কিশোরী।
গত শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ওই দুই শিক্ষার্থীদের একজন নবম শ্রেণীর ছাত্র (১৬) ও অপরজন অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪)। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাদেরকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, গ্রেপ্তার করা ওই কিশোর ও কিশোরীসহ তিনজনের নামে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা আদায় করে শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্রী (১৫)। থানায় মামলা দায়েরের পর ওই রাতে পৃথক অভিযান চালিয়ে রাত পৌনে ১১ টায় ওই কিশোরকে শহরের পার্শ্ববর্তী মহিপুর বাজার এলাকায় এবং ওই কিশোরীকে শহরের উত্তরসাহা পাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মুঠোফোন জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
থানায় দায়ের করা এজাহার ও মামলা তদন্তকারী উপপরিদর্শক মো. আল আমিন বলেন, এই মামলার বাদি এককিশোরী (১৫)। শহরের একটি হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। একই স্কুলের এক ছাত্রের (১৬) প্রেমের সম্পর্কে গতবছর (২০২৫ সাল) ৯ ডিসেম্বর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ওই ছাত্র নিয়ে যায়। সেখানেই মামলার এই বাদির অজান্তেই ওই কিশোর (মামলার এক নম্বর এজহারনামীয়) অশ্লীল ভিডিও ধারণ করে। পরে এই ভিডিও মামলার অপর দুই আসামির কাছে মুঠোফোনের মাধ্যমে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ১ এবং ২নং আসামি (২০) উক্ত ভিডিও দিয়ে কিশোরী বাদিকে ব্ল্যাকমেইল করে অর্থ দাবি করে। টাকা না দিলে এই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। মামলার আসামিরা এই টাকা না পাওয়ার কারণে গত ২৭ মার্চ মামলার বাদি একজনের ফেসবুকে এই অশ্লীল ভিডিও পোস্ট দেখতে পান। অল্প সময়ের মধ্যে এই অশ্লীল ভিডিওটি আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে মামলার বাদী এই ছাত্রের সামাজিক ও ব্যক্তি মর্যাদাহানির ঘটনা ঘটে।
এ নিয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, এই মামলার এজাহারভুক্ত সকলেই শেরপুর পৌরশহরের বাসিন্দা। এজাহারভুক্ত অপরজনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ওই দুইজনের জব্দ করা মুঠোফোন পুলিশি হেফাজতে রয়েছে। অশ্লীল ভিডিও ধারণের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।