আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে, যা পরে ‘মুজিবনগর’ নামে পরিচিতি পায়। সেই গৌরবময় ইতিহাসকে জীবন্ত করে তুলতে সেখানে নির্মাণ করা হয়েছিল মুক্তিযুদ্ধভিত্তিক অসংখ্য ভাস্কর্য ও ম্যুরাল, যেখানে স্বাধীনতার সংগ্রামের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দৃশ্যমানভাবে উপস্থাপন করা হয়।
৭ মার্চের ভাষণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বিভিন্ন অধ্যায়—পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন, প্রথম সরকারের শপথ, গার্ড অব অনার, আত্মসমর্পণের দৃশ্যসহ অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত ভাস্কর্য ও ম্যুরালের মাধ্যমে তুলে ধরা হয়েছিল মুজিবনগরে করেছিল । এছাড়াও নির্মিত হয় বিশাল স্মৃতি মানচিত্র, যেখানে ১১টি সেক্টরে যুদ্ধের বিবরণ ও শরণার্থীদের যাত্রাপথ চিত্রিত ছিল।
তবে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার পর মিছিল থেকে শুরু হওয়া সহিংসতায় মুজিবনগরের এই ঐতিহাসিক স্থাপনাগুলোও রক্ষা পায়নি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় স্বাধীনতার সূতিকাগার হিসেবে পরিচিত মুজিবনগরের ভাস্কর্য ও স্মৃতিচিহ্নগুলো।
সরেজমিনে দেখা গেছে, ৭ মার্চের ভাষণের ভাস্কর্য, পাকবাহিনীর নির্যাতনের দৃশ্য, মুক্তিযোদ্ধাদের গৌরবগাথা—সবই ভেঙে তছনছ করা হয়েছে। বহু ম্যুরাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এ বিষয়ে এক বীর মুক্তিযোদ্ধা বলেন, “মুজিবনগর আমাদের মুক্তিযুদ্ধের গৌরবের প্রতীক। এখানে নতুন প্রজন্ম ইতিহাস জানতে আসে। এই ভাঙচুর শুধু বঙ্গবন্ধুকে নয়, পুরো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে আঘাত করেছে।” তিনি জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
১৯৭১ সালের ১৭ এপ্রিল গার্ড অব অনার প্রদানকারী জীবিত আনসার সদস্য সিরাজুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, সেদিনের শপথ অনুষ্ঠান ছিল অত্যন্ত গোপনীয় ও পরিকল্পিত। দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন এবং তাজউদ্দীন আহমেদের উদ্দীপনাময় ভাষণের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের যাত্রা শুরু হয়।
অপর আনসার সদস্য আজিম উদ্দিন বলেন, “ভাস্কর্যগুলো সংস্কার করে মুজিবনগরকে নতুনভাবে গড়ে তোলা জরুরি, যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে।”
মুজিবনগরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা পিএফজির সমন্বয়কারী ওয়াজেদ আলী খান জানান, নতুন প্রজন্মের কাছে মুজিবনগরকে তুলে ধরতে হবে। এটা শুধু একটি নাম নয় বরং এটি মুক্তিযোদ্ধার জীবন্ত ইতিহাস। মুজিবনগর স্মৃতি মানচিত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধার ইতিহাস কে তুলে ধরা হয়েছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন বিগত সরকার মুক্তিযোদ্ধার ইতিহাসকে বিকৃত করেছে। মুজিবগরের নকশা পরিবর্তন করে নিজেদের ইচ্ছামত নকশা তৈরি করে ভাস্কর্যগুলো নির্মাণ করেছিলো। যার ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্যকে সরানো হয়। তিনি জিয়াউর রহমান সহ মুক্তিযোদ্ধা অবদান রাখা সকলকে যথাযোগ্য সম্মান এর মাধ্যমে মুজিবনগরকে ঢেলে সাজানোর আহ্বান জানান।
মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আহসান হাবিব খান বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ হঠাৎ করে আবির্ভূত হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ আন্দোলন ও অতল ত্যাগের ইতিহাস।
মুজিবনগর আম্রকাননের যে স্থানটিতে স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণা ও শপথ গ্রহণ হয় সেই স্থানে ১৯৮৭ সালে গড়ে ওঠে স্মৃতিসৌধ। যা বর্তমানে মুজিবনগর স্মৃতিসৌধ নামে বাংলাদেশসহ সারা বিশ্বে বিশেষভাবে পরিচিত। বাংলাদেশের ইতিহাস খুঁজতে সারা বছর মুজিবনগরে লোক সমাগম হয়ে থাকে। অনেকে দেখতে আসেন, অনেকে মুক্তিযুদ্ধোর ইতিহাস জানতে আসেন।
তিনি বলেন,১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীনতা সূর্য অস্ত যায়। এর প্রায় ২১৪ বছর পর ১৯৭১ সালের ১৭ এপ্রিল আবার সেই তৎকালীন প্রাচীন ভারতের নদীয়া জেলার আর এক অংশে বর্তমানে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে স্বগর্বে আত্মপ্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা সূর্য। এরপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ/
