ঢাকাSaturday , 1 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় স্কাউটসের ডে-ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 1, 2026 2:44 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটস, উপজেলা স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী ডে-ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে স্কাউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাব ও স্কাউট অ্যাওয়ার্ড সেশন এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, উপজেলা স্কাউটস ভাঙ্গুড়া মো. আরিফুজ্জামান। তিনি স্কাউটদের দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা রোভার কমিশনার (ডিআরসি) মীর্জা আলী নাসির, জেলা কমিশনার, পাবনা আবুল কালাম আজাদ, জেলা সম্পাদক, পাবনা জাহিদ হাসান, জেলা সহকারী কমিশনার কেয়া মাসুদ, জেলা কাব লিডার জাহাঙ্গীর আলম রানা, প্রোগ্রাম চিফ ও সহসভাপতি, জেলা স্কাউটস পাবনা মো. মোখফুল হোসেন, জেলা সহকারী কমিশনার (এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট), পাবনা এবং সদস্য, পিআরএসএম উপকমিটি, রাজশাহী অঞ্চল মো. গোলাম রাব্বী, উপজেলা কোয়ার্টারমাস্টার ও কম্পিউটার মাস্টার মো. শাখিপুর রহমান, সহকারী কমিশনার মো. আসাদ নতিফ, সহসভাপতি সোহেব খানম রতন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক রতন এবং আর্থিক উপকমিটির সদস্য (ফেডারেশন) মীর্জা আলী নাসির।

কর্মসূচির শুরুতে রেজিস্ট্রেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা সহকারী কমিশনার (এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট) মো. গোলাম রাব্বীর নেতৃত্বে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

কাব কার্যক্রম পরিচালনা করেন এনামুল হক, জাহাঙ্গীর আলম রানা, আব্দুর রাজ্জাক, আবু সাঈদ মো. আলিম উদ্দিন রেজা এবং আসম সোবাহান। স্কাউট কার্যক্রম পরিচালনা করেন আমিরুল হায়দার, মো. গোলাম রাব্বী, হাসিনা পারভীন ও ছেদায়েতুল্লাহ।

পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার, ভাঙ্গুড়া ছবিবা শবনম রেবা।

শাপলা কাব অ্যাওয়ার্ড সেশন পরিচালনা করেন প্রোগ্রাম চিফ ও সহসভাপতি, জেলা স্কাউটস পাবনা মো. মোখফুল হোসেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার জাহাঙ্গীর আলম রানা এবং উপজেলা কাব লিডার, ভাঙ্গুড়া আবু সাঈদ মো. আলিম উদ্দিন রেজা।

প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড সেশন পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার (এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট) মো. গোলাম রাব্বী।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী স্কাউটদের মাঝে সনদ বিতরণ করেন প্রোগ্রাম চিফ ও সহসভাপতি, জেলা স্কাউটস পাবনা মো. মোখফুল হোসেন।

আয়োজকরা জানান, এ ধরনের ডে-ক্যাম্প শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিংয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।