ঢাকাFriday , 21 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে মাইক্রোবাস নিয়ে ছাগল চুরি করতে এসে গাড়িসহ আটক ৩!

Mahamudul Hasan Babu
August 21, 2026 2:22 pm
Link Copied!

কোটচাঁদপুর (ঝিনাইদহ)  প্রতিনিধি: সবাই যখন জুম্মার নামাজের জন্য ব্যস্ত সেই সুযোগে মাইক্রোবাসে করে ছাগল চুরির সুযোগ নেয় চোরচক্র।
২১ আগস্ট শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় উপজেলার ইকড়া মাঝেরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আটককৃতরা হলেন যশোরের শার্শা থানার কেরালখালি গ্রামের হেলাল উদ্দিন (৩৫), সুফিয়া খাতুন (৫৫) এবং ওমর ফারুক (৭)। সম্পর্কে তারা মা, ছেলে ও নাতি। সাধারণ মানুষের চোখে ধুলো দিতে ও সন্দেহ এড়াতে পরিবার সেজে তারা এই সংঘবদ্ধ চুরির সিন্ডিকেট এ অংশ নেন।
চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ ৫১-৭৭৬৩ নম্বরের একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্জনতার সুযোগ নিয়ে রাস্তার উপর থেকে একটি লাল রঙের খাসি ছাগল মাইক্রোবাসে তোলে চক্রটি। এরপর ইকড়া গ্রাম থেকে দ্বিতীয় ছাগলটি গাড়িতে ওঠানোর সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মুহূর্তের মধ্যেই জনতা একত্রিত হয়ে গাড়িটির গতি রোধ করে তাদের অবরুদ্ধ করে ফেলে এবং পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এএসআই সমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাল রঙের ছাগল ও ব্যবহৃত মাইক্রোবাসসহ আটককৃতদের উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল উদ্দিন স্বীকার করেছেন, বারবাজার এলাকার একটি নির্জন স্থান থেকে তারা প্রথম ছাগলটি চুরি করেছিলেন।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, দুপুরে চুরির সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের হেফাজতে নেয় এবং চুরিকৃত ছাগলসহ ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।