মোঃ রেজাউল করিম, লালমনিরহাট: আলোকিত লালমনিরহাটের কর্মসূচির ধারাবাহিকতায় যুব সমাজের অংশগ্রহণে ব্যতিক্রমী হা-ডু-ডু প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে|
আলোকিত লালমনিরহাটের রুপকার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গিকার যুব সমাজকে মাদক ও জুয়ার কবল রক্ষা করতে এ আয়োজন করেন|
সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুধবার বিকেল ৪ টায় তালুকমৃত্তিঙ্গা বিএম কলেজ মাঠে আলোকিত লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়ন কমিটির উদ্যোগে এই ব্যাতিক্রমী খেলা অনুষ্ঠিত হয়| খেলায় গোকুন্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ড সবুজ দলকে হারিয়ে ২নং ওয়ার্ড হলুদ দল জয়ী হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন ব্যাপারী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন রিপন, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান রাজু, সাংবাদিক মোঃ রেজাউল করিম, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জসিম মন্ডল, , ২নং ওর্য়াড সভাপতি মোকছেদ আলী, ২নং ওর্য়াড সম্পাদক সাজু আলম, যুবদল নেতা সেলিম পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক বিপ্লব|
খেলা পরিচালনা করেন গোকুন্ডা ইউনিয়নের ২নং ইউনিট সদস্য ও সমš^য়ক মোঃ রফিকুল ইসলাম| খেলার ভাষ্যকর হিসেবে ছিলেন আব্দুল কাহার ছিদ্দিক|
খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক দর্শনার্থী প্রতি বছর ব্যতিক্রমী এ ধরনের আয়োজনের দাবি জানান|
এছাড়া দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো| সদর উপজেলার তালুক মৃত্তিঙ্গা এলাকার সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন, কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এ খেলাটি হারিয়ে যেতে বসেছে| বিশেষ করে নতুন প্রজন্ম ও শিশু-কিশোররা তথ্য-প্রযুক্তির এই যুগে হা-ডু-ডুু খেলার নামটিও ভুলতে বসেছে| তাই খেলাটির ঐতিহ্য ফিরে পেতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে থেকে দূরে রাখতে এমন আয়োজনের বিকল্প নেই|
গুড়িয়াদহ গ্রামের আলোকিত লালমনিরহাটের সদস্য মোছাঃ শাহজাদী বেগম বলেন, এ খেলাকে কেন্দ্র করে কিছুদিন থেকে যুবসমাজ অনুশীলনে নেমেছিল| তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো| শিশু ও যবকদের এমন খেলাধূলার মধ্যে রাখলে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য থাকবে| তাদের এমন নান্দনিক খেলা বেশ উপভোগ করেছি| মন্ত্রী মহোদয়ের এ মহতি উদ্যোগকে ¯^াগত জানাই|
খেলার আয়োজক কমিটির ও আলোকিত লালমনিরহাটের সদস্য মোঃ সাইফুল আলম পাটোয়ারী বলেন, গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে| গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা| কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না| তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতেই যুবকদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছি| সামনে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজন করা হবে|
অনুষ্ঠানের প্রধান অতিথি গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন ব্যাপারী বলেন, আলোকিত লালমনিরহাটের রুপকার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে-আলোকিত লালমনিরহাটের এই ব্যতিক্রমী উদ্যোগ| বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যবাহী হা-ডু-ডুুর অস্তিত্বই যেন হারিয়ে যেতে বসেছে| আমি এমন আয়োজনকে সাধুবাদ জানাই| প্রতি বছর এ ধরনের আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি|
