আমিনুর রহমানঃ
যশোরের অভয়নগরে প্রাইভেটকার তল্লাশি করে ১৯৮ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। এ সময় রকিবুল ইসলাম (২৮) নামে এক গাড়িচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ৭ নং শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী ধলুর চৌরাস্তার মোড়ে অভয়নগর থানা পুলিশের স্থাপিত চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় । আটক রকিবুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া থানার রঘুনাথপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি তল্লাশি করে ৯৯ বোতল ফেয়ারডিল ও ৯৯ বোতল উইংক্রকসহ মোট ১৯৮ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।এ ঘটনায় আটক ব্যক্তি, জব্দকৃত প্রাইভেটকার ও উদ্ধার করা মাদকদ্রব্য অভয়নগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
