আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বারাকপুর গ্রামের অদূরে অবৈধভাবে নির্মিত আলিফ ইটভাটা মালিক চঞ্চলের খুঁিটর জোর কোথায় ! ভ্রাম্যমান আদালত কর্তৃক ভাটার বৈধতা না থাকায় বন্ধের নির্দেশ দিলেও তৎকালীন ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামীলীগ রাজনৈতিক দলের ছত্রছায়ায় পেশীশক্তি ব্যবহার করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইটভাটা চালু করে বীর দর্পে চালিয়ে যাচ্ছে। ভাটা মালিক চঞ্চলের সন্ত্রাসী বাহিনীর ভয়ে ইটভাটা নিয়ে কেউ কোন কথা বলার সাহস পাই না। চঞ্চল তার ক্যাডার বাহিনী নিয়ে রাম রাজত্ব চালিয়ে যাচ্ছে। নানা অনিয়মের কারনে প্রতিবছর ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হলেও ভাটার কার্যক্রম বহাল তবিয়তে চলছে।
বারাকপুর গ্রামবাসী সূত্রে জানা গেছে, ৩১/১২/২০১৭ ইং তারিখে রাজাপুর বারাকপুর গ্রামসংলগ্ন আলিফ ব্রিক্সস এর মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বারাকপরু গ্রামের মিজানুর রহমানের স্কুল পড়ুয়া (অষ্টম শ্রেণি) ছেলে ওয়ায়েস (১৩) সকাল ৮ টার সময় সাইকেলযোগে পার্শ্ববর্তী হরিরামপুরে নানীর বাড়ি থেকে ফেরার পথে ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রান হারায়। তাৎক্ষনিকভাবে গ্রামের জনগণ একত্রিত হয়ে ঐদিন বেলা ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাশ সাথে করে নিয়ে মানববন্ধন করে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নির্দেশক্রমে ঐদিন বেলা ৩ ঘটিকার সময় মেহেরপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা সামিউল ইসলাম ঘটনাস্থলে এসে তদন্ত সাপেক্ষে ইট ভাটাটি সিলগালা করে দেন। যার মোবাইল কোর্ট নম্বর ৫৫/২০১৭ । সিলগালা করার সময় দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট তৎকালীন ইউপি সদস্য ওয়াসিম এর নিকট ভাটার সমস্ত কাঁচা ইট ও খড়ি বুঝিয়ে দিয়ে জিম্মাদার হিসাবে দায়িত্ব প্রদান করেন। পরবর্তীতে চঞ্চল দলীয় ক্ষমতার দাপটে তৎকালীন এমপি ফরহাদ হোসেন দোদুল, আওয়ামীলীগের নেতা জেলা পরিষদের চেয়ারম্যান মরহুম গোলাম রসুল, মেয়র রিটন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যানের সুপারিশে পুণরায় ইটভাটা চালু করে।
এসময় গ্রামের লোকজন অবৈধ ইটভাটাটি বন্ধ চেয়ে গণস্বাক্ষর করে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করে ।ভ্রাম্যমান আদালত ইটভাটা সিলগালা করে বন্ধ ঘোষনা করলেও বর্তমানে অদৃশ্য কারনে চলমান রয়েছে।
এই দুর্ঘটনা নিয়ে মৃত ওয়ায়েস এর মা সীমা খাতুনের সাথে কথা বলা হলে তিনি জানান, আমরা সেই সময় সন্তান হারা ব্যথায় জ্ঞান হারা ছিলাম। ভাটা মালিকের সাথে কিভাবে মিমাংসা হয়েছে, তা আমরা বলতে পারবো না। আমাদের আত্মীয় স্বজনরা বিষয়টি জানে। আমরা কোন টাকা পয়সা পাইনি।
গ্রামবাসীর দাবি, সরকারি আইন অমান্যকারীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও ইটভাটা বন্ধ অথবা গ্রাম থেকে কমপক্ষে দুই কিলোমিটার দূরেভাটা স্থাপন করতে হবে।
সচেতন মহলের ভাষ্য,আইন যদি কেউ অমান্য করে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা না নিতে পারলে আইন ঘোষনা করে লাভ কি। গ্রাম সংলগ্ন ইটভাটার কারনে পরিবেশ দূষন হচ্ছে। বিভিন্ন রোগে গ্রামের বৃদ্ধ মানুষ ও শিশ,ুরা ধূলা বালির কারনে পরিবেশ দূষণ হচ্ছে ও নানা রোগে বিশেষ করে শ্বাস কষ্টে ভুগছে। সর্বোপরি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে গ্রামের লোকজন। একইসাথে আবাদি জমি ও মাঠের ব্যাপক ক্ষয়ক্ষতি ও ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া উক্ত ইটভাটায় শিশুশ্রম বৃদ্ধি পেয়েছে। শিশুশ্রম বৃদ্ধি হওয়ার ফলে ছাত্ররা অকালেই ঝওে পড়ছে এবং এখান থেকে শিশুরা নগদ টাকা উপার্জন করে সেই অর্থ বাবা মাকে না দিয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে। সেকারনে কিশোর ও যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। এসব নিয়ে প্রতিবাদ করতে গেলে চঞ্চল তার ক্যাডার বাহিনী নিয়ে প্রাণনাশের হুমকি দিতে থাকে। ফলে বারাকপুরের অনেক লোক চঞ্চলের ভয়ে গ্রাম ছেড়ে মেহেরপুরে ভাড়া বাসায় বসবাস করছে।
জানা গেছে, উক্ত ইটভাটার ম্যানেজারের কক্ষ থেকে ইতোপূর্বে দুইশত বোতল ফেন্সিডিল সহ বারাকপুরের জাব্বারুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম পুলিশের হাতে ধরা পড়ে কারাবরণ করেছে। মাদক সেবন থেকে শুরু করে মাদক ব্যবসা পর্যন্ত ভাটা মালিক চঞ্চল চালিয়ে যাচ্ছে। তার গ্যাং গ্রপে ভয়ে কেউ মুখ খুলতে সাহস প্য়া না। ্
এব্যাপারে ইটভাটা মালিক বুড়িপোতা ইউপি সদস্য মুঠো ফোনে চঞ্চল জানান, আমার ভাটার কোন লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র বা কোনরকম কাগজ পত্র নেই। আমার ভাটায় বেশ কয়েকবার ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে এমনটি ভাটার কাঁচা ইট ভেঙ্গে দিয়েছে। বিগত ২০১৭ সালে আদালত ভাটা বন্ধের আদেশ দিয়ে সিলগালা করে দিয়েছিল। তিনি সাংবাদিকদের ভাটা নিয়ে কোন সংবাদ না করার জন্য অনুরোধ জানান।
জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এলাকাবাসী ও বারাকপুর গ্রামবাসীর প্রত্যাশা , অবিলম্বে জেলা প্রশাসক স্বরেজমিনে তদন্ত সাপেক্ষে অবৈধ ইটভাটাটি বন্ধ ঘোষনা করে আইনের শাসন প্রতিষ্ঠিত করা হোক।
