ঢাকাFriday , 14 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরের ধুলুটিয়া-আশুলিয়া বিলে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ

Mahamudul Hasan Babu
August 14, 2026 3:06 pm
Link Copied!

রাহাত শরীফ গোপালপুর উপজেলা টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধুলুটিয়া-আশুলিয়া বিলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ধুলুটিয়া এলাকাবাসীর আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচে দুইটি পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপ ও ‘বি’ গ্রুপের নৌকা অংশগ্রহণ করে। নদী-বিলের বুকে মাঝিদের ছন্দময় বৈঠার টানে প্রতিযোগিতাকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে গোপালপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী ধুলুটিয়া-আশুলিয়া বিলে জড়ো হন। নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো এলাকায় তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

নৌকা বাইচকে কেন্দ্র করে বিলের দুই পাড়ে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর তীব্র লড়াই ও মাঝিদের দক্ষতা উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।

আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।