পঞ্চগড় প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পঞ্চগড়ের বোদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা সোলায়মান আলীসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ মহানবীর জীবন দর্শনের ওপর বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
