ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদকের বিরুদ্ধে দাঁড়ানোই কাল হলো শিক্ষার্থীর, থানার সামনেই ফের হামলার অভিযোগ

Mahamudul Hasan Babu
August 26, 2026 3:06 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার(২৬আগষ্ট) দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা।

শিক্ষার্থী রাফি আহমেদ লিখিত বক্তব্যে বলেন, চলতি বছরের এপ্রিলে রাফি আহমেদ বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে এসে এলাকায় মাদকের আগ্রাসন বাড়তে দেখে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে মাদকবিরোধী প্রচারণ করে। কিছুদিন পর মাদারগঞ্জ থানা পুলিশ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে, পরে তারা জামিনে বেরিয়ে এসে বেপরোয়া হয়ে উঠে। রাফি চলতি আগস্ট মাসে ছুটিতে আবারো বাড়িতে আসলে ২৩ আগস্ট মাদারগঞ্জ উপজেলার জোনাইল নয়াপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সাঈদ, মনির ও সেলিম সরকারসহ বেশ কয়েকজন রাফি ও তার সহপাঠীদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

হামলা ঘটনা পুলিশকে জানালে থানায় অভিযোগ দেওয়ার কথা বলে পুলিশ। এরই প্রেক্ষিতে ওইদিনই মাদারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার সামনে তাদের উপর আবারো হামলা করে মারধর করে অভিযুক্তরা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে অভিযুক্তদের বিচারের দাবি করেন ভুক্তভোগীরা।

এ সময় ভুক্তভোগী রাফি আহমেদ গণমাধ্যম কর্মীদের সামনে হামলার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাফি আহমেদ ছাড়াও বক্তব্য রাখেন হামলার শিকার মো: বিপুল, আব্দুল্লাহ আল মাহিম, রাফির বাবা মো: আসাদ প্রমুখ।