ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

Mahamudul Hasan Babu
November 23, 2026 9:06 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাবের সাধারণ সভা ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ২২ নভেম্বর রবিবার রাতে মাগুরা প্রেসক্লাবে এ উপলক্ষে সাধারণ সভা, কমিটির দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাঈদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে কেক কেটে কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেন সাংবাদিকরা। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের ৫১ জন সদস্যের মধ্যে ৪৬ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন বলে জানা।