আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর শহরের কাঁসারী বাজার এলাকায় নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে শহরের কাঁসারী বাজার (মানিক টাওয়ার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া মেহেরপুর শহরের নতুনপাড়ার আবু মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর কসাইখানা থেকে গরু জবাই করে মাংস নিয়ে একটি নছিমন নতুনপাড়ার দিকে যাচ্ছিল। একই সময়ে যাত্রীবাহী একটি ইজিবাইক বড় বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাঁসারী বাজারের মানিক টাওয়ারের সামনে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রােকেয়া নিহত হয়।
