ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
August 25, 2026 12:40 pm
Link Copied!

স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার মহম্মদপুরে একটি ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২:টায় উপজেলার মহিলা কলেজের সামনে অবস্থিত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পায় অধিদপ্তরের অভিযানকারী দল। পরে প্রতিষ্ঠানের মালিক খায়রুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সজল আহমেদ।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম বিক্রির পাশাপাশি উৎপাদন ও সংরক্ষণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। আইসক্রিম বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানের ঠিকানা নিয়েও অসঙ্গতি পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর ধরে প্রতিষ্ঠানটিতে এ ধরনের কার্যক্রম চলছিল। অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করায় জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সজল আহমেদ।