ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান

Mahamudul Hasan Babu
August 16, 2026 9:56 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ১৬ আগস্ট রবিবার সকালে প্রতিদিন ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এ প্রকল্পের উদ্বোধন করেন। পানির অপর নাম জীবন। আর সেই জীবনদানকারী পানিকে রোগী ও স্বজনদের জন্য নিরাপদ, বিশুদ্ধ ও পানযোগ্য করে তুলতে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রতিদিন ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প নিঃসন্দেহে একটি মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান-এর উদ্যোগে নেওয়া এই পদক্ষেপ হাসপাতালের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অসুস্থ মানুষ যখন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন, তখন বিশুদ্ধ পানির নিশ্চয়তা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেই প্রয়োজনকে উপলব্ধি করে এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। মাগুরা সদর হাসপাতালের জন্য এর আগেও তিনি বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন—হুইলচেয়ার বিতরণ, ভেঙে যাওয়া টাইলস সংস্কারে সহযোগিতা, ফ্যানের ব্যবস্থা এবং বৈদ্যুতিক জেনারেটরের ব্যবস্থা করেছেন। এবার সেই মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হলো বড় পরিসরে বিশুদ্ধ পানির ব্যবস্থা। তার এই সহযোগিতা মাগুরার আপামর জনগণ কৃতজ্ঞতা সাথে মনে রাখবে বলে অনেকেই মতামত ব্যাক্ত করেছেন।